মাত্র ৫৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। বিগত কয়েকদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে নয়াদিল্লির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেতা মুকুল দেব
মারা গেছেন ভারতীয় অভিনেতা মুকুল দেব। বলিউডের পাশাপাশি টালিউডেও খলনায়কের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। শুক্রবার মধ্যরাতে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি; অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ভারতের চলচ্চিত্র অঙ্গনে।